Tap to zoom
Roxer
Roxer Chain Cleaner
Part no. RX-1002 · Code
- Delivery
- Cash on delivery
- Sold per
- Bottle
- Loyalty
- Earns points
About this product
ROXER Chain Cleaner-এর বিশেষ সুবিধাসমূহ
✅ শক্ত জমাট গ্রিজ, তেল, ধুলো ও ময়লা দ্রুত পরিষ্কার করে।
✅ চেইনের গভীরে প্রবেশ করে জমে থাকা ময়লা, পুরোনো লুব্রিকেন্ট ও চেইন ওয়্যাক্স অপসারণ করে।
✅ O-Ring, X-Ring ও Z-Ring চেইনের জন্য নিরাপদ।
✅ কেরোসিনের কারণে শক্তিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত O-Ring-এর কার্যক্ষমতা বজায় রাখতে এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে।
✅ চেইনের উপরিভাগের ৪০–৬০% পর্যন্ত সারফেস রাস্ট (Surface Rust) অপসারণে সহায়তা করে।
✅ চেইনের রাবার সিলের স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে।
✅ চেইন ও স্প্রকেটের আয়ু বৃদ্ধি করতে সহায়তা করে।
✅ চেইনের শব্দ, ঘর্ষণ ও অপ্রয়োজনীয় ক্ষয় কমাতে সহায়তা করে।
✅ দ্রুত কাজ করে এবং অল্প সময়েই কার্যকর পরিষ্কার নিশ্চিত করে।
✅ ব্যবহারের পর কোনো স্টিকি বা ক্ষতিকর অবশিষ্টাংশ রেখে যায় না।
✅ নতুন চেইন লুব্রিকেন্ট ব্যবহারের জন্য চেইনকে সম্পূর্ণ প্রস্তুত করে।
✅ নিয়মিত ব্যবহারে চেইনের পারফরম্যান্স ও স্মুথনেস বজায় রাখতে সহায়তা করে।
✅ দৈনন্দিন ব্যবহার, দীর্ঘ ভ্রমণ ও অফ-রোড রাইডিংয়ের জন্য উপযোগী।
✅ প্রফেশনাল মানের মোটরসাইকেল চেইন ক্লিনিং সল্যুশন।
✅ কেরোসিনের তীব্র গন্ধ ও ঝামেলা ছাড়াই ব্যবহার করা যায়।
✅ বাড়িতে, গ্যারেজে অথবা ওয়ার্কশপে সহজেই ব্যবহার করা যায়।
✅ Low Odor Formula – কম গন্ধযুক্ত হওয়ায় সাধারণ রাইডাররাও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য
সারফেস রাস্ট অপসারণের কার্যকারিতা মরিচার ধরন, পরিমাণ এবং চেইনের অবস্থার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে।
ROXER Chain Cleaner-এর ব্যবহারের নিয়ম
১। প্রথমে চেইন ও স্প্রকেট পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আলগা ধুলো ও ময়লা অপসারণ করুন।
২। ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
৩। চেইন, স্প্রকেট এবং ময়লাযুক্ত সকল স্থানে ROXER Chain Cleaner সমানভাবে স্প্রে করুন এবং ২০–৪০ সেকেন্ড অপেক্ষা করুন, যাতে ক্লিনার গভীরে প্রবেশ করে জমে থাকা ময়লা, গ্রিজ, ও পুরোনো লুব্রিকেন্ট আলগা করতে পারে।
৪। এরপর চেইন ব্রাশ অথবা পরিষ্কার শক্ত কাপড় দিয়ে ভালোভাবে ঘষে ময়লা, গ্রিজ ও পুরোনো লুব্রিকেন্ট অপসারণ করুন।
৫। সর্বশেষ পরিষ্কার পানি বা BDMOTO শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
৬। চেইন সম্পূর্ণ শুকিয়ে গেলে উন্নত সুরক্ষার জন্য BDMOTO Chain Lube দিয়ে চেইন লুব্রিকেট করুন।
